অভিনেত্রী পারসা ইভানা একসময় নৃত্যশিল্পী হিসেবেই বেশি পরিচিত ছিলেন। সময়ের সঙ্গে অভিনয়ে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তার সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান
এখন কি আগের তুলনায় কাজ বেছে করছেন?
অনেক নাটকের প্রস্তাব আসে। কিন্তু যেসব চরিত্র আগে করে ফেলেছি বা একই ধরনের মনে হয়, সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। অবশ্য সবসময় সেটা সম্ভব হয় না। অনেক সময় গল্প ভালো হয়, কিন্তু আমার আগে অভিনীত চরিত্রের সঙ্গে নতুন পাওয়া চরিত্রের কিছুটা মিল পাই। তখন পরিচালক ও সহশিল্পীদের সঙ্গে আলোচনা করি, কীভাবে চরিত্রটিকে একটু আ...