রাশিয়ার ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ‘একাডেমিক লামানোসভ’-এর প্রথম ইউনিটটির দ্বিতীয় রিফুয়েলিংয়ের জন্য প্রয়োজনীয় জ্বালানী সরবরাহ সম্পন্ন করেছে রসাটমের ফুয়েল ডিভিশন। আজ বৃহস্পতিবার রাশিয়ার রাষ্টায়ত্ব পারমানবিক শক্তি সংস্থা রসাটমের বাংলাদেশের পিআর এজেন্সি ট্রিউন গ্রুপ এ তথ্য জানিয়েছে। বর্তমানে রূপপুরে দেশের প্রথম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ করছে রসাটম।সংস্থাটি জানিয়েছে, ভাসমান ওই বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের প্রথম রিফুয়েলিং করা হয় ২০২৩ সালের শেষের দিকে। ২০২৪ সালে বিদ্যুৎ কেন...