কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে ইফতেহাজুল হক নাওয়াফ নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার পশ্চিম খয়রাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নাওয়াফ গ্রামের এহতেশামুল হকের ছেলে।স্বজনরা জানালেন, এদিন বাড়ির ভেতর রান্না করছিলেন মা নাঈমা জান্নাত। দাদা-দাদি উঠান পরিষ্কার করছিলেন। তাদের পাশে খেলা করছিল শিশুটি। হঠাৎ তারা নাওয়াফকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির সামনে পুকুরে তার লাশ ভাসতে দেখেন।বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কাইছার উদ্দিন জানালেন, দুর্...