নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পরও ‘অবৈধভাবে’ চলছে উবার-পাঠাও। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান হিসেবে উবার ও পাঠাওয়ের পাওয়া নিবন্ধন সনদের (এনলিস্টমেন্ট সার্টিফিকেট) মেয়াদ শেষ হয়েছে গত বছর। ২০২৫ সালের ৩ ডিসেম্বর পাঠাওয়ের সনদের মেয়াদ শেষ হয়। আর পরদিন ৪ ডিসেম্বর শেষ হয় উবারের সনদের মেয়াদ। এরপর ছয় মাস হলো, সরকারের নীতিমালা লঙ্ঘন করে চলছে এ দুই প্রতিষ্ঠানের অধীনে গাড়িগুলো। যদিও সনদ পুনর্নিবন্ধনের আবেদন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিআরটিএ। নীতিমালা অনুযায়ী, সরকারের...