বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালু করতে বর্তমান সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে জাতীয় পাট দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, চা ও পাট রফতানির ফলে কাঁচামাল সংকটে ভুগছে দেশ...