১৯৯৩ সাল। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদীকেন্দ্রের হ্যাচারির পাশে খাট পেতে রাত কাটাতেন তরুণ এক বিজ্ঞানী। পানির পাত্রে সদ্য জন্ম নেওয়া পাঙাশের পোনা। একটু অসতর্ক হলেই নষ্ট হয়ে যেতে পারে সব। তাই রাতের পর রাত সেখানেই থাকতেন তিনি।
সেই তরুণ আর কেউ নন, বিজ্ঞানী মোহাম্মদ খলিলুর রহমান। ওই বছরই দেশে প্রথমবারের মতো থাই পাঙাশের কৃত্রিম প্রজননে সফল হন তিনি। তার গবেষণার ধারাবাহিকতায় পরে সারা দেশে ছড়িয়ে পড়ে থাই পাঙাশের চাষ। একসময় সচ্ছল পরিবারের মাছ হিসেবে পরিচিত পাঙাশ উঠে আসে নিম্ন...