উপসাগরীয় অঞ্চলের সংঘাত কমাতে পাকিস্তানের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে ইরান। একইসঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতাকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বর্ণনা করেছে তেহরান।পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দাম সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ (সিআইএসএস) আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেছেন।তিনি বলেছেন, ‘পাকিস্তান আলোচনা সহজ করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টা এগিয়ে নেওয়ায় গঠনমূলক কূটনৈতিক ভূমিকা পালন করেছে। পশ্...