দেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, সরকার বদলেছে, ক্ষমতার কেন্দ্রও বদলেছে। কিন্তু রাজপথে শক্তি প্রদর্শন, প্রতিপক্ষকে ভয় দেখানো, হামলা-ভাঙচুর আর রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার পুরনো সংস্কৃতি যে খুব একটা বদলায়নি, সাম্প্রতিক ঘটনাগুলো তারই সাক্ষ্য দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তার পরিণতি কি আবারও সেই পুরনো সংঘাতের রাজনীতিতে গিয়ে ঠেকবে?
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ কেন্দ্র করে দিনভর তাণ্ডব, বিএনপির নেতাকর্মীদ...