বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতিতে দীর্ঘদিনের বৈষম্য ও জটিলতা নিরসনে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন পদোন্নতিবঞ্চিত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। প্রভাষক পদে কর্মরত ৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএসের ১ হাজার ৮০০ কর্মকর্তা দীর্ঘদিন ধরে প্রথম পদোন্নতি না পাওয়ায় পেশাগত হতাশা ও বৈষম্যের মধ্যে রয়েছেন বলে দাবি তাদের। যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাদের দ্রুত সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।আজ মঙ্গলবার প্রধানমনন্ত্রীর কাছে জমা দেওয়া স্মারকলিপিতে তারা জানান, একই...