মাত্র একটু স্পর্শ। সেটিও এতটাই সূক্ষ্ম যে টেলিভিশনের রিপ্লেতে বোঝার
উপায় ছিল না। কিন্তু বলের ভেতরে বসানো মাইক্রোচিপ সেই স্পর্শ ধরে ফেলল। আর তাতেই বাতিল
হয়ে গেল ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের গোল, বেঁচে গেল পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন।
ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে যোগ করা সময়ের ১৩তম মিনিটে নাটকীয়
ঘটনাটি ঘটে। তখনো ২-১ গোলে পিছিয়ে ক্রোয়েশিয়া। পর্তুগালের বক্সে ভেসে আসা ক্রসে ইগর
মাতানোভিচ বলে মাথা ছোঁয়ানোর চেষ্টা করেন। এরপর বল যায় মারিও পাসালিচের কাছে, তার পাস
থেকে জোসকো গাভার্দিওল গোল করেন।...