ছবি দেখে বিদেশ মনে হলেও আসলে বিদেশ নয়। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পণ্য বহনকারী ছোট ও মাঝারি জাহাজের নোঙর করে রাখার মিছিল। বিদেশ থেকে আমদানি করা পণ্য চট্টগ্রাম বন্দরে খালাস হওয়ার পর দেশের বিভিন্ন শিল্পকারখানার গন্তব্যে নিয়ে যাওয়া হয় এসব জাহাজে ভরে। স্থানীয় ভাষায় লাইটার জাহাজ বলা হয়। একেকটির লাইটার জাহাজের ধারণক্ষমতা দুই হাজার ছয় হাজার টন।
চট্টগ্রামে দুদিন ধরে থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র উত্তাল। বহির্নোঙরে বিদেশি জাহাজ থেকে চাল, ডাল, গম, সিমেন্ট ক্লিংকারসহ বিভিন্ন পণ্য খালাসও...