খুলনায় নির্মীয়মান ইটের দেয়াল ধসে খলিলুর রহমান খান (৫২) নামে একজন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দ্বেবীপুর গ্রামের সুতালের বটতলায় এই দুঘর্টনা ঘটে।নিহত খলিলুর রহমান খান রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে। তিনি স্থানীয় সামন্তসেনা দারুছুন্নাৎ আলিয়া মাদ্রাসার নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খলিলুর রহমান মাদ্রাসায় নৈশপ্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি নির্মাণ কাজ করতেন। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে তিনি দেবীপুর সুতালের বটতল...