প্রতিটি শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদানের পাশাপাশি অন্তত পাঁচ মিনিট নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনা করতে হবে। একটি শিক্ষিত জাতি গঠনে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান যথেষ্ট নয়। মানবিকতা, পারিবারিক বন্ধন ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।আজ শনিবার দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক শিক্ষকদের এ আহ্বান জানান।আমিনুল হক বললেন, ‘একই দিনে রূপনগরের একটি কিন্ড...