প্রিপেইড মিটার বাতিল ও অপসারণ এবং নতুন বিদ্যুৎ সংযোগে পোস্টপেইড মিটার সরবরাহ করার দাবিতে রংপুরে নেসকো কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। দাবি বাস্তবায়নে নেসকোর প্রধান প্রকৌশলী বরাবর শত শত দরখাস্তসহ স্মারকলিপি প্রদান করেন গ্রাহকরা। আজ বুধবার দুপুরে নগরীর কলেজ রোডস্থ নেসকো অফিস চত্বরে এই ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এর আগে নগরীর শাপলা চত্বর ও লালবাগ থেকে দুটি মিছিল বের হয়ে নেসকো অফিস চত্বরে গিয়ে ঘেরাও করে।ভুক্তভোগী শাহানারা খাতুন বললেন, ‘আগে যে লাইট, ফ্যান, চুলা ছিল-এখনো তাই আ...