রংপুরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে নেসকোর বিরুদ্ধে মামলা

রংপুরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে আদালতে মামলার পর সংবাদ সম্মেলন— সংগৃহীত
রংপুর নগরীতে বাসাবাড়ি, বেসরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপনের অভিযোগে নেসকো রংপুর জোনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।
পোস্টপেইড মিটার অপসারণ করে বাধ্যতামূলকভাবে প্রিপেইড মিটার প্রতিস্থাপনের কার্যক্রমকে বেআইনি ও অবৈধ ঘোষণা চেয়ে এ ঘোষণামূলক মামলা করা হয়েছে।
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের গেট-প্রাচীর নির্মাণে অনিয়ম, তদন্তে মিলল সত্যতা
২২ জুলাই ২০২৬
বাদীপক্ষের আইনজীবী পলাশ কান্তি নাগ আদালতে মামলাটি উপস্থাপন করেন। বিচারক আবু বক্কর সিদ্দিক পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেন।
মামলা দায়েরের পর জেলা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রংপুর মহানগর নাগরিক কমিটির নেতারা এ তথ্য জানান। তারা বলছিলেন, ‘আদালত মানুষের শেষ আশা-ভরসাস্থল। আমরা আশা করি বিজ্ঞ আদালতের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হবে।’





