Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় সরালে আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৬:৩৬
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় সরালে আন্দোলনের হুঁশিয়ারি

ছবি: আগামীর সময়

নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এমন উদ্যোগ বাস্তবায়ন হলে হরতালসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

তাদের দাবি, প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে রাজশাহীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর হেতেম খাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে ‘রাজশাহীবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। পরে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) আফাজ উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন— রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন। বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা।

বক্তারা বলেছেন, রাজশাহী একটি ঐতিহ্যবাহী বিভাগীয় শহর। দীর্ঘদিন ধরে এখান থেকেই নেসকোর প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এমন অবস্থায় প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তরের উদ্যোগ রাজশাহীর মানুষের স্বার্থবিরোধী।

তাদের ভাষ্য, নেসকোর প্রধান কার্যালয় সরিয়ে নেওয়া হলে শুধু একটি অফিসই স্থানান্তর হবে না, এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি বিভাগীয় শহর হিসেবে রাজশাহীর প্রশাসনিক গুরুত্বও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, বিশেষ মহলের প্রভাব ও রাজনৈতিক বিবেচনায় প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে রাজশাহীর দীর্ঘদিনের প্রশাসনিক গুরুত্ব ক্ষুণ্ন করার চেষ্টা হলে রাজশাহীবাসী তা প্রতিহত করবে।

তারা আরও উল্লেখ করেন, রাজশাহীর নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব হচ্ছে এলাকার স্বার্থ রক্ষা করা। নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

প্রধানমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তর বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে। একই সঙ্গে কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো ও জনসেবামূলক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখতে সরকারের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল ইসলাম ফাহি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর তাঁতি দলের সভাপতি কাজল, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন এবং যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপনসহ অন্য নেতারা।

গত ১৬ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করে মতামত দিতে বলা হয়। ওই চিঠির পর থেকেই বিষয়টি নিয়ে রাজশাহীতে আলোচনা ও প্রতিবাদ শুরু হয়।


নেসকোরাজশাহীবগুড়াসরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া