Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রংপুর

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৮
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও

রংপুরে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নেসকো কার্যালয় ঘেরাও

প্রিপেইড মিটার বাতিল ও অপসারণ এবং নতুন বিদ্যুৎ সংযোগে পোস্টপেইড মিটার সরবরাহ করার দাবিতে রংপুরে নেসকো কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম।

দাবি বাস্তবায়নে নেসকোর প্রধান প্রকৌশলী বরাবর শত শত দরখাস্তসহ স্মারকলিপি প্রদান করেন গ্রাহকরা।

আজ বুধবার দুপুরে নগরীর কলেজ রোডস্থ নেসকো অফিস চত্বরে এই ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এর আগে নগরীর শাপলা চত্বর ও লালবাগ থেকে দুটি মিছিল বের হয়ে নেসকো অফিস চত্বরে গিয়ে ঘেরাও করে।

ভুক্তভোগী শাহানারা খাতুন বললেন, ‘আগে যে লাইট, ফ্যান, চুলা ছিল-এখনো তাই আছে, বিদ্যুতের ব্যবহার বাড়েনি। কিন্তু প্রিপেইড মিটার লাগানোর পর খরচ বেড়েছে তিনগুণ। আমি এই মিটার চাই না। এটা খুলে নিয়ে আমার আগের পোস্টপেইড ফিরিয়ে দেওয়া হোক।’

আরেক গ্রাহক শফিকুল ইসলাম বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না, নেসকোর লোকজন গিয়ে আমার স্ত্রীকে বলেছেন, এখনই প্রিপেইড মিটার না লাগালে পরে ২০ হাজার টাকা ফাইন হবে, মামলা হবে। আমার স্ত্রী ভয়ে কিছু বলতে পারেনি। তারা মিটার লাগিয়ে চলে গেছে। এখন প্রতিমাসে আগের চেয়ে অনেক বেশি টাকা বিদ্যুতের পেছনে খরচ হচ্ছে।’

বিদ্যুৎ গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘নেসকো প্রতারণাপূর্বক জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই মিটার লাগিয়েছে। অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করতে হবে।’

আহসানুল আরেফিন তিতু বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে গ্রাহকদের অভিযোগের কথা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে গেলাম। নেসকো বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ এবং দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে প্রিপেইড মিটার অপসারণ করে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপন করবে, এই প্রত্যাশা করছি। অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।’

ঘেরাও কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, মির্জা বাবর বাবুল, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু, শাহিদুল ইসলাম সুমন, ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক নাজনীন বেগম, শাহানারা খাতুন, শফিকুল ইসলাম, রাজা মিয়া প্রমুখ।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় প্রিপেইড মিটার বাতিলসহ ছয় দফা দাবিতে রংপুর প্রেসক্লাব চত্বরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি।

প্রিপেইড মিটাররংপুরনেসকো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: