ফেনীর সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসায় পড়তেন নুসরাত জাহান রাফি। ২০১৯ সালের ৬ এপ্রিল মাদ্রাসার ভেতরে তার গায়ে দেওয়া হয় আগুন। পাঁচ দিন হাসপাতালে থেকে মারা যান তিনি। তবে মৃত্যুর আগে জানিয়ে যান, কারা ছিল দায়ী।ঘটনাটি নিয়ে তোলপাড় হয় দেশজুড়ে। মামলার বিচার শেষে সে বছরের ২৪ অক্টোবর রায় দেন আদালত। মৃত্যুদণ্ড দেওয়া হয় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে।আলোচিত এই মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ। একদিকে ন্যায়বিচারের অপেক্ষা, অন্যদিকে পরিবা...