গাজীপুরের কাপাসিয়ার ব্যস্ততম উপজেলা সড়কের পাবুর রাস্তা মোড়ে সড়ক দখল করে নির্মাণসামগ্রী রেখে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে প্রতিদিনের যানজট আরও তীব্র হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, পথচারী ও যানবাহন চালকেরা।স্থানীয় সূত্রে জানা গেছে, কাপাসিয়া বাজারের প্রধান সড়কের পাবুর রাস্তা মোড়ের উত্তর পাশে পুরোনো মার্কেট ভেঙে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। ভবন নির্মাণের জন্য সড়কের ওপর ইট, ভরাট বালু, সিলেকশন বালু ও পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী মজুত করে রাখা হয়েছে। এতে সড়কের একটি অংশ ব...