একটি ক্ষেপণাস্ত্র তৈরির জন্য শুধু অস্ত্রের কারখানা লাগে না। লাগে ছোট ছোট যন্ত্রাংশ, রাসায়নিক উপাদান আর গোপন সরবরাহ পথ। সেই পথ বন্ধ করতেই এবার একমত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইয়েমেনের হুতিগোষ্ঠীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির সামগ্রী হাতে পৌঁছানো ঠেকাতে নতুন পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি ফিরবে কি না, এর উত্তর অবশ্য এখনো অজানা।
গতকাল শুক্রবার আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য কোনো আপত্তি ছাড়াই ২৮৩৭ নম্বর প্রস্তাব...