নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়
নিম্ন আদালতে দেওয়া মৃত্যুদণ্ডের রায় উচ্চ আদালতে এসে ব্যাপকভাবে বদলে যাওয়ার চিত্রটি
বাংলাদেশের বিচারব্যবস্থার এক গভীর ও উদ্বেগের জায়গা উন্মোচন করেছে। প্রতিবেদনে দেখা
যাচ্ছে, একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চে নিষ্পত্তি করা ১৪টি ডেথ রেফারেন্সের ৩০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত
আসামির মধ্যে মাত্র সাতজনের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। বাকিদের মধ্যে ১০ জন সম্পূর্ণ
খালাস পেয়েছেন এবং ১৩ জনের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ডে রূপ নিয়েছে। নিম্ন আদালতে
দেওয়া চারটির মধ্যে তিনটি মৃত্...