অস্ট্রেলিয়ার
মাটিতে আজ প্রথমবার ওয়ানডে
সিরিজ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। সিরিজ
শুরুর আগে নিগার সুলতানা
জ্যোতিদের নতুন কোচ ডেভিড
হেম্প বলেছেন, আক্ষেপ নিয়ে দেশে ফিরতে
চান না তারা।
নারী
ক্রিকেটে যেকোনো সংস্করণে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এটিই প্রথম অস্ট্রেলিয়া
সফর নিগারদের। এর আগে অস্ট্রেলিয়ার
মাঠে শুধু ২০২০ সালের
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তাদের।
এশিয়ান
গেমসের ব্যর্থতার পর দেশে ফিরে
অস্ট্রেলিয়া সফরের জন্য অল্প কিছুদিন
অনুশীলন করার সুযোগ পান
বাংলাদেশের মেয়েরা। কন্ডিশনের...