মৃত্যুর দীর্ঘ ২৫ বছর পর সাহিত্যিক
ও চিন্তক আহমদ ছফার কবর স্থানান্তর করা হয়েছে। গত বুধবার সাধারণ কবরস্থান থেকে তার
দেহাবশেষ সরিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের স্থায়ী অংশে সমাহিত করা হয়। ছফার
কবর স্থানান্তরের এই ঘটনাকে সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ
থেকে দেখা হচ্ছে। প্রাবন্ধিক ও অধ্যাপক সলিমুল্লাহ খান বিষয়টি দেখছেন একটি ‘অবিচারের
অবসান’ হিসেবে। অন্যদিকে কবি ব্রাত্য রাইসু বলছেন, এর মধ্য দিয়ে আহমদ ছফার বুদ্ধিবৃত্তিক
বিদ্রোহী সত্তার ‘অবনমন’ ঘটেছে।
আহমদ ছফার ভাতিজ...