রহস্যোপন্যাসের পাশাপাশি অল্পবিস্তর নন-ফিকশনও লিখেছেন কাজী আনোয়ার হোসেন। তার জুডো নিয়ে এই অন্যরকম গদ্যটি প্রকাশিত হয় ১৯৭৫ সালের ১৩ এপ্রিল দৈনিক ইত্তেফাকে। শিরোনাম ছিল— ‘মাসুদ রানা খ্যাত কাজী আনোয়ার হোসেনের দৃষ্টিতে জুডো’। তার ৯০তম জন্মবার্ষিকীতে লেখাটি নিজের সংগ্রহ থেকে পাঠকদের সামনে হাজির করেছেন মুহিত হাসান
আমার ছেলে টিংকু (কাজী শাহনূর হোসেন)। ছয় বছরের ছেলে। লাজুক, দুর্বল। শরীরের কাঠামোটা বাড়ন্ত নয়। দেখলে মনে হয় চার বছরের বাচ্চা। ক্লাস ওয়ান। একদিন রাস্তায় বড় একটা ছেলের হাতে মার খেয়ে কাঁদতে কাঁদ...