১৯২৩ সালের জানুয়ারি। কলকাতার এক ব্রিটিশ আদালতের কাঠগড়ায় দাঁড়ানো চব্বিশ বছরের এক তরুণ। পরনে মলিন পোশাক, চোখে অনির্বাণ দীপ্তি। অভিযোগ রাজদ্রোহ। কিন্তু সাক্ষ্য দেওয়ার আগেই যিনি বজ্রকণ্ঠে বলে ওঠেন, “আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার তরে ভগবান কর্তৃক প্রেরিত”— তিনি আর আসামি থাকেন কী করে! বিচারক হতব...