পেশাগত ও ব্যক্তিগত প্রয়োজনে পৃথিবীর নানা প্রান্তে
ছুটে যাওয়ার সুযোগ হয়েছে আমার। কাজের ফাঁকে এ পর্যন্ত ঘুরতে পেরেছি এশিয়া, ইউরোপসহ
বিভিন্ন মহাদেশের ৩৪টি দেশ। দেখেছি ঐতিহ্য, আধুনিকতা আর উন্নত অবকাঠামোর এক চমৎকার
মেলবন্ধনে গড়ে ওঠা ভিন্ন ভিন্ন শহর। অজানা বহু কিছু দেখে এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা
ঝুলিভর্তি করে প্রতিবার যখন দেশে ফিরি, একটি অনুভূতি নতুন করে হৃদয়ে দোলা দেয়— ঢাকার
আকাশে-বাতাসে ভেসে আসা আজানের ধ্বনির মতো এমন আত্মিক সুর কি পৃথিবীর আর কোথাও আছে!
ঢাকার রাজপথে হাঁটলে বোঝা যায়, এটি এক অনন...