ভারতীয় সীমান্তঘেঁষা ধোবাউড়ার পাহাড়ি জনপদ। সবুজ টিলা, বিস্তীর্ণ ধানক্ষেত
আর মাটির সরু পথ ধরে এগিয়ে গেলে চোখে পড়ে একের পর এক হাজং অধ্যুষিত গ্রাম।
একদিন ভরদুপুরের
তপ্ত রোদে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কয়েকটি হাজং অধ্যুষিত গ্রাম
ঘুরে দেখার উদ্দেশে বের হলাম। একসময় ধোবাউড়া বাজার থেকে মোটরসাইকেলে চড়ে সীমান্তের
কাছাকাছি নেওলা ব্রিজ পার হয়ে মূল সড়ক ছেড়ে মাটির রাস্তা ধরে চলে এলাম দুধকুড়া
গ্রামে। এ ছাড়া এখানকার বগাঝড়া, সোহাগীপাড়া, কংকরপুর, জাঙ্গালিয়াপাড়া, লাঙ্গলজোড়...