২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে মির্জা ফখরুলের সফল মেয়াদ কামনা করে তিনি বলেছেন, দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদারে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।আজ শুক্রবার এক অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’দ্রৌপদী মুর্মু বলেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সে...