আজ ১৫ সেপ্টেম্বর। প্রতি বছর এই দিনটি আমাদের কাছে হয়ে ওঠে এক গভীর স্মৃতিকাতরতার, এক নীরব শ্রদ্ধার্ঘ্যের। ২০১৭ সালের এই দিনে, রাতের নিভৃত প্রহরে ঢাকার স্কয়ার হাসপাতালে, ৮৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলার প্রকৃতিপুত্র দ্বিজেন শর্মা। তার মৃত্যুতে প্রকৃতি হারিয়েছিল তার পরম সখাকে, আর আমরা হারিয়েছিলাম এমন এক অভিভাবককে— যিনি আমাদের শিখিয়েছিলেন মাটিকে ভালোবাসতে, গাছকে জানতে, নদীকে বুঝতে এবং প্রকৃতির প্রতিটি অণুতে জীবনকে খুঁজে পেতে।দ্বিজেন শর্মা ছিলেন এক আশ্চর্য দ্বৈততার অধিকারী অবিনশ্বর প্রা...