নীলফামারীর
সৈয়দপুর উপজেলার কাঁঠারিপাড়া গ্রামের একটি খামারে ঢুকতেই
চোখে পড়ে অচেনা দৃশ্য।
দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে একের
পর এক দুম্বা। কোনোটি
ঘাস খাচ্ছে, কোনোটি আবার ছায়ায় বসে
আছে। মরুভূমির প্রাণী দুম্বার এমন উপস্থিতি গ্রামের
মানুষের কাছেও এখন আর বিস্ময়ের
নয়। কারণ, এই দুম্বা পালনের
মধ্য দিয়েই নিজের জন্য নতুন সম্ভাবনার
পথ তৈরি করেছেন উদ্যোক্তা
রবিউল ইসলাম কাজল।
এখন
অনেকেই তাকে চেনেন ‘দুম্বা
কাজল’ নামে। শখ থেকে শুরু
করা তার উদ্যোগ এখন
বাণিজ্যিক সম্ভাবনার খামারে রূপ নিয়েছে। খামারে
ছোট...