পটুয়াখালীর দুমকিতে ডাকঘর কর্মচারী ইউনিয়ন, ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদ সম্মিলিতভাবে কেন্দ্রঘোষিত দুই দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে।আজ বুধবার বেলা সাড়ে ১১টায় আন্দোলনকারী কর্মচারীরা উপজেলার প্রধান ডাকঘরের সামনে তাদের দাবি আদায়ে
মানববন্ধন ও বিক্ষোভ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য দেন আঙ্গারিয়া ডাকঘরের ইলিয়াছ হোসেন, জলিশা ডাকঘরের আরিফা সুলতানা, চরবয়ড়া ডাক ঘরের ফারজানা আক্তার, পাঙ্গাশিয়া ডাকঘরের জাফর হোসেন, চড়বয়ড়া ডাকঘরের নুরুল ইসলাম, শ্রী...