দুপুরের খাবারের পর কাজ করতে বসেছেন। চোখে ঘুম, মাথায় ঝিমুনি, কাজে মন বসছে না। এমন সময়ে অনেকের হাত চলে যায় চায়ের কাপের দিকে, কেউ আবার বানিয়ে নেন এক মগ কফি। কিন্তু শরীরের এই ক্লান্তি কাটাতে সত্যিই কি ক্যাফেইন দরকার, নাকি এক গ্লাস পানিই হতে পারে ভালো শুরু?বিশেষজ্ঞদের মতে, বিষয়টি নির্ভর করে ক্লান্তির কারণের ওপর। শরীরে পানির ঘাটতি থাকলে পানি পান উপকার করতে পারে। অন্যদিকে, ক্যাফেইন সাময়িকভাবে সতর্কতা বাড়াতে এবং ঘুম ঘুম ভাব কমাতে পারে। তবে পর্যাপ্ত ঘুমের বিকল্প হিসেবে চা-কফির ওপর নির্ভর করা ঠিক নয়।শরীরে...