ব্যারিস্টার তৌফীক নেওয়াজের শেষবিদায়ে প্যারোলে মুক্তি পাচ্ছেন মুন্সীগঞ্জ কারাগারে থাকা তার স্ত্রী সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। এই দম্পতির মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনে আগামীকাল বৃহস্পতিবার ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে।এসব নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল। তিনি বলেন, ‘আমরা চার দিনের জন্য আবেদন করেছি। জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার জন্য মুক্তি মঞ্জুর করা হয়েছে। আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তিনি মুক্তি পাচ্ছেন।’...