আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে ও তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের সম্পর্ক ভাঙনের মুখে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্লাব ছাড়ার ব্যাপারে আলভারেসের সাম্প্রতিক আচরণে তার ওপর ভীষণ ক্ষুব্ধ সিমিওনে। এমনকি আর্জেন্টাইন এই কোচ নাকি এখন আলভারেসের দিকে তাকাতেও পারছেন না।বার্সেলোনায় আলভারেসের সম্ভাব্য দলবদল নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। লা লিগা বিশ্লেষক ফিল কিট্রোমিলিদেস জানিয়েছেন, এই পরিস্থিতিতে আতলেতিকোর ড্রেসিংরুমেও হতাশা তৈরি হয়েছে। সিবিএস স্পোর্টসকে তিনি বলে...