অসীমে যাত্রার পর পেরিয়ে
গেছে অর্ধযুগ। তারপরও ফুটবল দুনিয়ায় ফিরে ফিরে আসেন দিয়েগো ম্যারাডোনা। আধুনিক ফুটবল
মানেই যেখানে লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর গোলের রেকর্ড, ট্রফির পাহাড় আর
পরিসংখ্যানের হিসাব-নিকাশ; সেখানে দিয়েগো ম্যারাডোনা আজও এক অনন্য ও চিরভাস্বর নাম।
তিনি কেবল পায়ের জাদু কিংবা পরিসংখ্যানে সীমাবদ্ধ নন; তাঁকে অমর করে রেখেছে দেশপ্রেম,
লাগামহীন জীবন, প্রচণ্ড আবেগ, অবিশ্বাস্য মিথ আর এক অদ্ভুত অ্যান্টি-হিরোইজম।
আজ ৩০ অক্টোবর ম্যারাডোনার
জন্মদিন। বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৬৬ বছর। শরীরে...