সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোর জন্য ৪৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। নতুন কোচ দিয়েগো ফোরলানের ঘোষিত দলে আছেন বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন বড় তারকা। তাই উরুগুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ উচ্ছ্বাসিত ভারতীয় সমর্থকরা। একটি তারকা সমৃদ্ধ ম্যাচ আশা করছেন তারা। ফেদেরিকো ভালভার্দে, দারউইন নুনেজ, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেজ, রদ্রিগো বেনতানকুর ও জর্জিয়ান দে আরাসকায়েতার মতো তারকারা রয়েছেন ফোরলানের দলে। আগামী ৬ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্...