আজকের ছাত্রনেতাই কাল বসতে পারেন মন্ত্রিসভায়। বিশ্ববিদ্যালয়ের করিডর থেকে তার পথ পৌঁছে যেতে পারে লোকসভা কিংবা মুখ্যমন্ত্রীর দপ্তরে। ভারতের রাজনীতিতে এমন নজির এক-দু’টি নয়। অরুণ জেটলি, বিজয় গোয়েল, অজয় মাকেন, অলকা লাম্বা থেকে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা–দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির মঞ্চ পেরিয়েই জাতীয় বা প্রাদেশিক রাজনীতিতে বড় হয়ে উঠেছেন এমন নামের তালিকা দীর্ঘ। সেই কারণেই দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন বা ডিইউএসইউ-কে বহু দিন ধরেই বলা হয় ভারতের জাতীয় রাজনীতির ‘নার্সারি’, দেশ...