হাসপাতালের প্রতিটি বেডই রোগীতে পূর্ণ। করিডরে রাখা হয়েছে অতিরিক্ত বেড। কোথাও আবার মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। প্যাথলজি বিভাগে কর্মী সংকট, দুপুরের আগেই বন্ধ হচ্ছে সেবা। বাধ্য হয়ে রোগীদের ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিকে। এতে ভোগান্তির সঙ্গে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তব চিত্র এমনই।সম্প্রতি সরেজমিন হাসপাতাল ঘুরে দেখা গেছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও কর্মীরা। ৫০০ শয্যার হাসপাতালটিতে প্রতিদি...