একই পরিবারের দুই সদস্যের চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার ঘটনা খেলাধুলায় বিরল। বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে এমন কীর্তি গড়লেন দুই বোন ওয়াদিফা ও ওয়ালিজা আহমেদ। জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে ছোট বোন ওয়াদিফা জিতেছেন শিরোপা, আর বড় বোন ওয়ালিজার অর্জন রানারআপ।গত শনিবার প্রথমবারের মতো জাতীয় মহিলা দাবার মুকুট জেতেন ১৮ বছর বয়সী মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা। গতকাল শেষ হওয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন তার বড় বোন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা। দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফে আট খেলায়...