টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলো- টাঙ্গাইল সদর উপজেলার পয়লা পশ্চিমপাড়া গ্রামের আমির হামজা, দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের রাজন মিয়া, রিফাত, আব্দুর রউফ ও পাথরাইল গ্রামের বিপ্লব মিয়া এবং কালিহাতী উপজেলার...