দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েদেলা টাউনশিপে একটি পানশালায় গুলির ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আজ রবিবার পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলেই ১৭ জনকে মৃত ঘোষণা করেন। তবে হামলার কারণ এখনো জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীরা একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে। বিস্তারিত আসছে... (সূত্র: আলজাজিরা)