বাবা বার্সেলোনার কিংবদন্তিদের একজন। লিওনেল মেসির সন্তানরা কোন এক
সময় ফিরবেন কাতালান জার্সিতে, এমন স্বপ্নই দেখেন তার ভক্তরা। হঠাৎ গুঞ্জন উঠেছে, মেসির
বড় ছেলে থিয়াগো মেসি যোগ দিচ্ছেন বার্সার একাডেমি লা মেসিয়াতে। তবে মেসি অবশ্য সেই
গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
লিগস কাপের ম্যাচে মাঠে নামার আগে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন
লিওনেল মেসি। সাংবাদিক যখন তাকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘থিয়াগো কি চলে যাচ্ছে?’ তখন
সতীর্থ রদ্রিগো দি পলের সঙ্গে স্টেডিয়ামে প্রবেশের সময় অত্যন্ত শান্ত ভঙ্গিতে মেসির
সোজাসাপ্টা...