নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। আজ মঙ্গলবার দুপুরে চলমান বিক্ষোভে শ্রমিকরা জানিয়েছেন, সরকার দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। নাম প্রকাশ না করা শর্তে রেনে অ্যান্ড শেলি লিমিটেডের এক শ্রমিক জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এই আন্দোলনে সব শ্রমিক রাস্তায় নামবেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে পোশাক শিল্পের জন্য মজুরি বোর্ড গঠনের পরও যারা আন্দোলন করছেন, তাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন ঢা...