হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে পরস্পরবিরোধী দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরইমধ্যে এই প্রণালি দিয়ে আসলে কতটা তেল যাচ্ছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালি এখনো খোলা আছে। মার্কিন সামরিক বাহিনীর পাহারায় প্রতিদিন কয়েক ডজন জাহাজ এই জলপথ পাড়ি দিচ্ছে। এসব জাহাজে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে।অন্যদিকে ইরানের দাবি, প্রণালিটি এখনো তাদের নিয়ন্ত্রণে। তাদের অনুমোদিত জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজকে সেখানে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।ফলে প্রশ্ন উঠেছে, হরমুজ দিয়ে প্র...