বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভি।গতকাল মঙ্গলবার বিকালে নগর ভবনে অভির হাতে নিয়োগপত্র তুলে দেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিণ।এ সময় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীসহ উর্ধ্বতন কর্মকর্তারা।অভি নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কের বাসিন্দা।বিসিসির প্রেস সচিব সাকলাইন মোস্তাক বললেন, ‘অভি আমাকে জানিয়েছেন, তিনি কম্পিউটার চালনায় পারদর্শী। সেই অনুযায়ী প্রশাসক তাকে কাজ দিবেন। আপা...