২৬ আগস্ট সকালে হিমালয়ের লাংটাং লিরুং পর্বতমালা পাদদেশের কোনো মানুষ সম্ভবত ঘুম থেকে উঠে ভাবেননি, কয়েক ঘণ্টার মধ্যে তার পরিচিত পৃথিবীটি আর থাকবে না। পাহাড়ের মাথায় বরফ ছিল, নিচে নদী ছিল, নদীর পাশে ঘর। পাহাড়কে স্থির বলে জেনে আসা মানুষের বহু প্রজন্মের সংসার সেখানে। মানুষ জন্মায়, বুড়ো হয়, মরে যায়— পাহাড় থেকে যায়। কিন্তু সেদিন সেই পুরনো বিশ্বাসটিই ভেঙে দিয়েছিল হিমালয়।
প্রকৃতি নেপাল আর তিব্বত চেনেনি। সীমান্তের পিলার, ভিসা দেখেনি। একই ঢল দুদিকে গেছে। অথচ কয়েক ঘণ্টা পর পৃথিবী যখন বিপর্যয়টি দেখতে শুরু করল...