১৯৮৮
সালে প্রকাশিত এবং ২০০২ সালে
উপহার পাওয়া ‘মুহম্মদ মনসুরউদ্দীন স্মারকগ্রন্থ’ হঠাৎ করেই খুঁজে
পেলাম। বইটির পৃষ্ঠা খুলে গেছে কিন্তু
গুরুত্ব অম্লান। নতুন করে পড়তে
গিয়ে দেখি এ গ্রন্থের
উপযোগিতা এখনো একটুও কমেনি।
আবুল
আহসান চৌধুরী সম্পাদিত ‘মুহম্মদ মনসুরউদ্দীন স্মারকগ্রন্থ’-এর ভূমিকাংশ বিশ্লেষণ
করলে গ্রন্থটির প্রেক্ষাপট, প্রয়োজন এবং গুরুত্ব স্পষ্ট
হয়ে ওঠে। প্রথমে স্থির
করা হয়েছিল লোকসংস্কৃতিচর্চার পথিকৃৎ অধ্যাপক মুহম্মদ মনসুরউদ্দীনের জীবিতাবস্থায় তার সম্মানে একটি
‘সংবর্ধনা-গ্রন্থ’ প্...