স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগামী সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে এ বছরই তফসিল দিতে হবে। তবে তফসিল ঘোষণা করা হলেও নির্বাচনের কিছু অংশ বছরের শেষে এবং কিছু নির্বাচন আগামী বছরে অনুষ্ঠিত হতে পারে। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ কথা বলেন।সিইসি বলেন, আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারব। আমরা যদি সেপ্টেম্বর-অক্টোবরে শিডিউল দিই, একাডেমিক্যালি বলতে...