সামাজিক
যোগাযোগমাধ্যমে ঢাকা মহানগর পুলিশের
(ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল
হাসানের কথোপকথনের অডিও ফাঁস হওয়া
নিয়ে পুলিশে তোলপাড় শুরু হয়েছে। ওই
বৈঠকে আরও কারা উপস্থিত
ছিলেন, তা নিয়েও চলছে
নানা আলোচনা। এ ছাড়া রাকিবকে
ক্যান্টনমেন্ট থানায় পদায়ন কোন প্রক্রিয়ায় হয়েছিল,
কারা সুপারিশ করেছিলেন, তা নিয়েও চলছে
নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও ক্লিপটি
এরই মধ্যে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
অন্যদিকে,
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দীন আহমেদের নির্দেশে ঘটনা ত...