কৃত্রিম
বুদ্ধিমত্তা, ডিপফেক, অপতথ্যের বিস্তার এবং সাংবাদিকদের ওপর
ক্রমবর্ধমান রাজনৈতিক ও ডিজিটাল চাপের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে জার্মানির বন
শহরে শেষ হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গণমাধ্যম সম্মেলন ‘ডিডব্লিউ গ্লোবাল
মিডিয়া ফোরাম ২০২৬’।
এ সম্মেলনের
সমাপনী বার্তায় অংশগ্রহণকারীরা ঐকমত্যে পৌঁছান যে, কৃত্রিম বুদ্ধিমত্তা সংবাদকক্ষের কাজের গতি
বাড়াতে পারে, কিন্তু সংবাদের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে
মাঠপর্যায়ের সাংবাদিকতার কোনো বিকল্প নেই।
জার্মান
আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা ডয়চে ভেলের আয়োজনে ২৩ থে...